১৯ বছর পর মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির কাউন্সিল
প্রকাশ: ৮:৪৪ অপরাহ্ণ জুন ২২, ২০২৫

◾মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় ১৯ বছর পর মৌলভীবাজার জেলার সদর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্টিত হয়েছে। দুই পর্বের এই কাউন্সিলে স্থানীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
রোববার (২২ জুন) দুপুরে কাউন্সিল অনুষ্টানে বিএনপি নেতা ডা: এ. জেড. এম জাহিদ আরও বলেন, আজকে অনেকে অনেক ধরনের কথা বলে। সুষ্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপির ঠিকানা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মাঝে বিস্তৃত। বিএনপিকে একটু ধাক্কা দিলে হেলে পরবে এটি ভাবার কোন কারণ নেই। পলায়নকৃত স্বৈরাচার শত গুম, হত্যা, লক্ষ লক্ষ মামলা ও আসামী করে ১৭ বছরেও বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি।
মৌলভীবাজার সদর উপজেলার এম সাইফুর রহমান ষ্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত সম্মেলন পূর্বে প্রধান বক্তার বক্তব্যে রাখেন বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান।
সদর উপজেলা বিএনপির আহবায়ক বদরুল আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং সদস্য বকসি মিসবাহ উর রহমানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, যুক্ত রাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান মুজিব। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলন ২০২৫ এর উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে কাউন্সিলে ভোটের মাধমে নেতা নির্বাচিত করেন নেতা কর্মীরা। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো: আব্দুল মুকিত।