• জালালাবাদ বার্তা ডেস্ক:

সিলেট গোলাপগঞ্জে বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারী কমিটির সিনিয়র সদস্য আ ম অহিদ আহমদের আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্টিত হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী হাজীপুর লামাপাড়া বায়তুল মাহমুদ এ ঈদ পূনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল।

এসময় প্রধান অতিথি  উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের বলেছেন, বিএনপি নেতাকর্মীরা যেনো জনগণের পাশে থাকে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। সামনে জাতীয় নির্বাচন তাই নেতাকর্মীদের জনগণের কল্যানে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা এ সাবেক কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক তিনবারের সফল সভাপতি মাহিদুর রহমান, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

এছাড়াও সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।