নালিতাবাড়ীতে ১ মাদক কারবারিকে ৩ মাসের কারাদন্ড
প্রকাশ: ৩:৩৮ অপরাহ্ণ জুন ১৯, ২০২৫

কাকন সরকার, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে পৌর শহরের শহীদ মিনার এলাকায় ১ পিস ইয়াবাসহ আশরাফুল (২৩) নামে এক মাদক সেবনকারীকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ জুন) ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌরশহরের শহীদ মিনার প্রেসক্লাব সংলগ্ন এলাকায় মাদক ক্রয়কালে ১ পিস ইয়াবাসহ আশরাফুলকে স্থানীয় গণমাধ্যমকর্মীরা আটক করে পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আশরাফুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, পুলিশ উপ-পরিদর্শক রাসেল সহ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।