শ্রীমঙ্গলে ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন
প্রকাশ: ৮:২৮ অপরাহ্ণ জুন ১৮, ২০২৫

জালালাবাদ বার্তা ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মনাই উল্লা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ডা. জোবায়দা রহমানসহ তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মুনাজাত করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিনের সভাপতিত্বে ও যুবদল নেতা মোবারক হাসান লুপ্পার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ (মাস্টার)।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত কদর,সদস্য সচিব টিটু আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব প্রণব বৈদ্য, যুবদল নেতা এম এ রহিম সহ আরও অনেকে।