
◑ উওম কুমার, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে কিশোর ভ্যান চালক সিহাব (১৪) হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দেন আদালত।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছোটদাদপুর গ্রামের মো. আফজাল হোসেন ওরফে আবজাল মন্ডলের ছেলে মো. আব্দুল হাকিম ওরফে মো. হাকিম আলী ও শিবগঞ্জ উপজেলার কর্ণখালি গ্রামের মো. সালেক উদ্দিনের ছেলে মো. সুজন আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান,
২০২০ সালের ৩১ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পারতীপুর ইউনিয়নের ধলখৈর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সিহাব চার্জার ভ্যান নিয়ে ভাড়া ধরার জন্য বাড়ি বের হয়।
রাতে সিহাব বাড়ি ফিরে না আসলে ১ সেপ্টেম্বর গোমস্তাপুর থানায় সিহাবের পিতা সাধারণ ডায়রি করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল হাকিম ও সুজন আলীকে গ্রেপ্তার করে। তারা ৩১ আগস্ট পরিকল্পিতভাবে চার্জারভ্যানটি ভাড়া করে মাধাইপুর হতে যাতাহারায় নিয়ে যায়। ওই দিন রাত ৮টার দিকে শ্বাস রোধ করে সিহাবকে হত্যা করে আখ ক্ষেতে মরদেহ ফেলে রেখে চার্জার ভ্যান নিয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তারের পর তাদের দেখানো মতে পুলিশ সিহাবের মদেহ উদ্ধার করে এবং গোমস্তাপুর উপজেলার কাশিয়াবাড়ি এলাকার মৃত তফের আলীর ছেলে মো. মোয়াজ্জেম হোসেনকে চার্জারভ্যানটিসহ গ্রেপ্তার করে পুলিশ।
