জালালাবাদ বার্তা ডেস্ক:

নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গলের সচেতনতামলূলক ক্যাম্পইন অনুষ্টিত হয়েছে। সোমবার (১৬ জুন) শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড, চৌমুহনা, হবিগঞ্জ রোড, স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চালকদের সচেতন করতে এ ক্যাম্পেইন করে নিসচা এর সদস্যরা।

এসময় চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা নয়, অতিরিক্ত যাত্রী হয়ে যাত্রা নয়, আপনার অপেক্ষায় আপনার স্বজন, এমন নানা গুরুত্বপূর্ণ ও হৃদয়ছোঁয়া স্লোগানে সড়ক দুর্ঘটনা রোধে মানুষকে সচেতন করেন নিসচার স্বেচ্ছাসেবকরা।

ক্যাম্পেইনে বলা হয়, যাত্রার সময় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করতে হবে। চালককে কখনোই অতিরিক্ত গতি বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের জন্য প্ররোচিত করা যাবে না। কোনোভাবেই বাসের ছাদে বা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে যাত্রী হয়ে ভ্রমণ করা উচিত নয়। রাস্তা পার হওয়ার সময় অবশ্যই আশপাশের যানবাহনের গতি ও দিক বিবেচনা করে চলাচল করতে হবে এবং প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে হবে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ট্রাফিক পুলিশের টিআই মো. জালাল উদ্দিন, নিসচা উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, দপ্তর সম্পাদক মো. দুলা মিয়া, সদস্য মো. আবুল কাশেম, ইনাম উল্লা খানসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।