মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার (১০জুন) দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্টিত হয়।

সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. বদরুল আলমের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলাল ও যুগ্ম আহবায়ক মো. মারুফ আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন।

বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনুু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রানা খান শাহীন, খালিছুর রহমান, শাহাবুদ্দিন আহমদ, আবুল হোসেন, তোফায়েল আহমদ, কাজল মাহমুদ ও হুমায়ূন কবীর।

সভায় মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল পরিচালনার জন্য জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত কে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সদস্য বকসী মিসবাহ উর রহমান, বকসী জুবায়ের আহমদ ও আবুল কালাম বেলাল কে সদস্য করে চার সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।