মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সস্ত্রীক ঈদ শুভেচ্ছা বিনিময়

 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আজ ৭ই জুন (শনিবার) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

এসময় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের স্ত্রীও সাথে ছিলেন।

সাক্ষাৎকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।