শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত
প্রকাশ: ১২:০৬ পূর্বাহ্ণ জুন ৫, ২০২৫

কাঁকন সরকার শেরপুর :
শেরপুর পৌর এলাকায় মালবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে পৌর এলাকার মোবারকপুরের মহিষের বন নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইমরান (২০), আল আমিন (২১) ও তৃতীয় লিঙ্গের ডিজে (২৭)।
স্থানীয়রা জানান, বুধবার রাতে মোবারক -পুরের মহিষের বন নামক স্থানে শেরপুরগামী একটি অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আল-আমিন মারা যান।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুল কাদের বলেন, ঘটনাস্থলে থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাদিম আনজুম সিয়াম জানান, চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে এক যুবক মারা গেছেন। এছাড়া, ঘটনাস্থলে আরও দুজন মারা গেছে বলে জানতে পেরেছি।