মির্জাপুরে আওয়ামীলীগ নেতা সেলিম সিকদার গ্রেপ্তার
প্রকাশ: ১১:৪৬ অপরাহ্ণ জুন ১, ২০২৫

ছবিঃ সংগৃহীত।
ডেস্ক নিউজ: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের নেতা জি এস সেলিম সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার রাত ৮টার দিকে উপজেলা সদরের কলেজ রোডের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সেলিম সিকদার সদরের বাওয়ার রোডের অবসরপ্রাপ্ত সেনাসদস্য কফিল উদ্দিনের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক।
এর আগে গত বুধবার রাতে সেলিম সিকদারের স্ত্রী রুবি আক্তার কণাকে গ্রেপ্তার করে পুলিশ।