শ্রীমঙ্গলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
প্রকাশ: ৩:৩০ অপরাহ্ণ মে ৩১, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
শ্রীমঙ্গলে মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হযেছে।
শুক্রবার (৩০ মে) শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শহরের কলেজ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. দুরুদ আহমেদ।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মহি উদ্দিন ঝারুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তাজ উদ্দিন তাজু, যুগ্ম-আহবায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মকসুদ আলী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. বাদশা কাজল, মশিউর রহমান রিপন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. রাসেদ হাসান, পৌর কমিটির সদস্য সৈয়দ আবুজাফর সালাউদ্দীন, উপজেলা যুবদলের সদস্য সচিব টিটু আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত কদর, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, যুবদল নেতা এম এ রহিম, পৌর যুবদলের সদস্য সচিব প্রণব বৈদ্য, যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বেলাল আহমেদ, সদস্য সচিব শিমুল আহমেদ তৈয়ব, শ্রমিকদল সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক ইউছুব মিয়া, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দীন, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদ আহমেদ, সদ্যসচিব রিমন আহমদ, শ্রীমঙ্গল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন মিয়া প্রমুখ।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।