নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে জাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।

রোববার (১৯ মে) রাতে সদর মডেল থানার এএসআই রানা ও এএসআই সাইদুর এর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে মৌলভীবাজার শহর এলাকা থেকে জাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন কে গ্রেপ্তার করেন। গিয়াস উদ্দিন মৌলভীবাজার সদর উপজেলার দিশালোক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার একটি মাদক মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন।