মৌলভীবাজারে উপজেলা পরিষদের ভবন ও হল রুম উদ্বোধন
প্রকাশ: ৭:৪৮ অপরাহ্ণ মে ৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার সদর উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্সের ভবন ও হলরুমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ভবন ও হলরুমের উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এছাড়াও উপজেলা পরিষদ হলরুমে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)/২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)/২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন শক্তিশালীকরণ বিষয়ক কর্মশালা এবং এছাড়াও মৌলভীবাজার সদর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও আগাম কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ঢেউটিন বিতরণ করা হয়।