সিলেট জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান গ্রেফতার
প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ণ মে ১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১মে) ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তিনি জানান, দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।
পরে দুপুরের দিকে তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তোলা হলে বিচারক শরিফুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
