হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখার দক্ষিণ ভাগ আদর্শ গ্রাম ক্লাব মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে  ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির।

বুধবার(১০ জুন) বাংলাদেশ মুজাহিদ কমিটি ১০নং দক্ষিণভাগ ইউনিয়ন শাখা এবং আল-হেরা যুব কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শায়েখে চরমোনাইর পীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আয়োজক সূত্রে জানা যায়,মাহফিলে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা ছাড়াও দেশের বরেণ্য উলামায়ে কেরাম ধর্মীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। পাশাপাশি হালকায়ে জিকিরের মাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করা হবে।

আয়োজক কমিটির সাধারন সম্পাদক বলেন, ইসলামি জ্ঞানার্জন, আত্মশুদ্ধি ও ধর্মীয় মূল্যবোধ চর্চার লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। বড়লেখা উপজেলাসহ আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি।