
মোঃ মোহন মিয়া, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন সদর থানা পুলিশ ১৫ এপ্রিল রোজ শুক্রবার পুলিশ সূত্রে জানা যায় পঞ্চগড জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও সদর থানা অফিসার ইনচার্জ ওসির সার্বিক তত্ত্বাবধানে এসে আই মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে এ এস আই মোঃ শরিফুল ইসলাম এ এসে লিটন কং রাসেল সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সদর থানা পুলিশ
বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৩ নং সদর ইউপির ০২ নং ওয়াড এর দাড়িয়া পাড়া জেমকন মোড় মোঃ মমিনুল এর মুদির দোকানের সামনে পাকা রাস্তা হইতে আসামী ১। মোঃ আমজাদ আলী (৩৮) পিতা মৃতঃ হাতেম আলী সাং উত্তর গোয়াল পাড়া থানাঃ সদর জেলাঃ পঞ্চগড় এর পরিহিত লুঙ্গির কোমরের ডান কোচ হইতে ৯৯ /- পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক অদ্য ইং ১৫/৫/২৬ সময় রাতঃ ২১,৫০ ঘটিকায় আসামীকে গ্রেফতার করা হয়। আসামী দীর্ঘদিন অবৈধ মাদকদ্রব্য বিক্রি করিয়া আসছিল। পঞ্চগড় সদর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আশরাফুল ইসলাম বলেন আসামীর বিরুদ্ধে থানার মামলা নং ৩৫ তারিখঃ ১৬/৫/২৬ ইং ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)এর সারনীর ২৯(ক) রুজু হয়। আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন । আমাদের মাদক সহ যে কোনো অপরাধ এর বিরুদ্ধে অভিযান চলমান। আছে ভবিষ্যতে ও থাকবে
