মোঃ মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) সন্ধ্যায় বাকেরগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন ও এসআই ফোরকানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন টেংরাখালী এলাকার রুস্তম আলী সিকদারের ছেলে নাজমুল, মহেশপুর এলাকার কিবরিয়ার ছেলে আরাফাত (২০), লক্ষীপাশা এলাকার মোকলেছুর রহমানের ছেলে মো. মিজান (২৩), কৃষ্ণকাঠি এলাকার মোকলেছের ছেলে সজীব (২৩) এবং পাদ্রীশিবপুর এলাকার শাহীন খানের ছেলে সাব্বির খান (২১) গ্রেফতার কৃতরা সকালে বাকেরগঞ্জ থানার বাসিন্দা। গ্রেফতার কৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকের অপরাধে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে, একাধিক টিম কাজ করছে মাদক সেবন ও বিক্রয়কারি বিষয় জিরো টলারেন্স, তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গরে তুলতে হবে।