🔹 মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক এহসানুল ককের বিরুদ্ধে পৌর বিএনপি নেতা কতৃক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।

সোমবার (১৩ এপ্রিল) (সোমবার) সকাল ১১ টায় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন।

এসময় যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রূবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, মামুন আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২নং ওয়ার্ড সদস্য আলতাফুর রহমান দলীয় পরিচয়ে দীর্ঘদিন যাবত উপজেলার জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৪ গ্রামের মানুষ এক হয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করে। কিন্তু অদৃশ্য কারনে ক্ষমতাসীন দল ও প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা।

সাংবাদিক এহসান বিন মুজাহির এনিয়ে দীর্ঘ তদন্ত চালিয়ে আলতাফুর রহমান এর বিরুদ্ধে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর আলতাফুর রহমান বিএনপি দলীয় প্রভাব খাটিয়ে হয়রানি মুলক মিথ্যা মামলা দায়ের করেন।

সাংবদিক নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে আলতাফুর রহমান এর বেপরোয়া অপকর্মের বিরুদ্ধে দল ও প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় বিস্ময় প্রকাশ করে বলেন, অন্যায় দুর্নীতি বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান সংবিধান ও রাষ্ট্র স্বীকৃত। মামলা দিয়ে সাংবাদিকদের নিবৃত্ত করা যাবে না।

সভায় নেতৃবৃন্দ অনতিবিলম্ব এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলাবাজ আলতাফুর রহমান এর বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেয়ার দাবী জানান।

প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাবের সহ-সম্পাদক এম মুসলিম চৌধুরী, সদস্য শাকির আহমেদ, নূর মোহাম্মদ সাগর, মিজানুর রহমান আলম, রুবেল আহমেদ, ঝলক দত্ত ও শাসুল ইসলাম শামীমসহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সবুজ, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক মাহমুদুল হাসান নাঈম এম এ রকিব, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন রনি, বাংলাদেশ কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।