শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যায় দুই আসামি গ্রেপ্তার
প্রকাশ: ২:৫৮ অপরাহ্ণ এপ্রিল ১, ২০২৬

🔹 মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত কিশোর জুনায়েদ হত্যায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ভুনবীর ইউনিয়নের কিশোর জুনায়েদ (১৫) হত্যায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভুনবীর ইউনিয়নের আলিসারকুল গ্রামের মো. ছুরুত মিয়ার ছেলে মো. মারুফ (২৪) ও বাদে আলিসারকুল গ্রামের তোরাব মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৭)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জুনায়েদ হত্যা মামলায় জুনায়েদ এর মা ইয়ারুননেছা বাদী হয়ে শ্রীমঙ্গল থানার মামলা নং ২৪, তারিখ ৩১/০৩/২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন।
গ্রেপ্তারের পর আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ ব্যাপারে আরও তদন্ত চলছে। মামলার তদন্তের স্বার্থে তথ্য প্রকাশ করা যাচ্ছেনা না।
তবে তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানাবে বলে জানিয়েছে পুলিশ।