মোঃ মিজানুর রহমান, মৌলভীবাজারঃ

কুলাউড়া উপজেলায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাষ্টের আওতাধীন দক্ষিণ মাদানগর নিশ্চিন্তপুর জামে মসজিদ শাখার আয়োজনে আলোচনা সভা,  পুরুষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ বিকেলে দক্ষিণ মাদানগর জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত সেন্টারের প্রধান কারী হাফেজ কামরুল ইসলাম এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন মিয়া,দৈনিক নতুন দিন এর বিশেষ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান,মসজিদের সভাপতি মোঃ সিদ্দেক আলী,সদস্য রইছ খা,চিনু মিয়া,আব্দুস সবুর প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় ২০০ শতাধিক শীক্ষার্থী অংশগ্রহণ করেন। আলোচনা ও পুরষ্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ছবি সংযুক্ত