ছবি: প্রতিকী:

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল উপজেলা থেকে ২০২৫ সালের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মোট ১৪৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪৬ জন এবং সাধারণ গ্রেডে ৯৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল একসাথে তুলে ধরা হলো, দ্যা বাডস রেসিডেনসিয়্যাল স্কুল এন্ড কলেজ থেকে ট্যালেন্টপুলে ২৩ জন ও সাধারণে ২৬ জন; শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজ থেকে ট্যালেন্টপুলে ৯ জন ও সাধারণে ১৬ জন; সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণে ১২ জন;
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩ জন ও সাধারণে ১৪ জন; শ্রীমঙ্গল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ২ জন ও সাধারণে ৯ জন;
ভুনবীর দশরত উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১ জন ও সাধারণে ২ জন; বিটিআরআই উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১ জন ও সাধারণে ১ জন; উদয়ন বালিকা বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১ জন; বৌলাশীর জুনিয়র স্কুল থেকে সাধারণে ৫ জন; শহিদ মোহাম্মদ সাজ্জাদুর রহমান পাবলিক স্কুল থেকে সাধারণে ৩ জন;
ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে সাধারণে ২ জন; হাজী রশিদ মিয়া স্কুল থেকে সাধারণে ২ জন;
হাজী আব্দুল গফুর স্কুল থেকে সাধারণে ২ জন; আছিদ উল্ল্যা উচ্চ বিদ্যালয় থেকে সাধারণে ২ জন; মনাই উল্লা উচ্চ বিদ্যালয় থেকে সাধারণে ১ জন; শাহ মোস্তফা স্কুল থেকে সাধারণে ১ জন;
মির্জাপুর স্কুল থেকে সাধারণে ১ জন বৃত্তি অর্জন করেছে।