
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী, উপেজলা যুবদেলর আহ্বায়ক মহিউদ্দিন জারু। এছাড়া আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় উপিস্থত িছেলন।
প্রধান অতিথি মুজিবুর রহমান চৌধুরী শ্রীমঙ্গলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পর্যটন এলাকার নিরাপত্তা জোরদার এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বক্তারা পর্যটন নগরী শ্রীমঙ্গলের ভাবমূর্তি রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন। সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
