মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আহত অবস্থায় একটি গন্ধগোকুল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের জেটি রোডের প্রবাসী কৃষ্ণ সেন এর বাসা থেকে এ গন্ধগোকলটিকে উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, প্রবাসী কৃষ্ণ সেনের বাসা থেকে খবর পেয়ে আহত অবস্থায় গন্ধগোকুলটি উদ্ধার করেছেন। এটির (ইংরেজি: নাম Asian palm civet ; বৈজ্ঞানিক নাম: Paradoxurus hermaphroditus) এশীয় তাল খাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছ খাটাশ নামে পরিচিত। তালের রস বা তাড়ি পান করে বলে তাড়ি বা টডি বিড়াল নামেও বলা হয়। তিনি ধারণা করছেন কোন একসময় গন্ধগোকুলটি কোন যানবাহনের সাথে ধাক্কা খেয়ে আহত হয়েছে। উদ্ধারের পর গন্ধগোকলটি স্থানীয় বনবিভাগ কতৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে।