মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৩ নং সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. দুধু মিয়ার জানাযার নামাজ সম্পন্ন হেয়েছ। শুক্রবার দুুপুর ২টা ১৫মিনিটের সময় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের লালবাগ শাহী ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুিষ্টত হয়। জানাযার নামাজে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো, ইসলাম উদ্দিন, সহকারি কমিশনার মা. মুহিবুল্লাহ, বিএনপি কেন্দ্রীয় নেতা শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু, খেলাফত মজলিশ প্রার্থী নুরে আলম হামিদী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গসহ হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
উল্লখ্য, জননন্দিত ইউপি চেয়ারম্যান গতকাল বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাত ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮২ বছর।
বারবার নির্বাচিত প্রবীণ এই ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে শ্রীমঙ্গলে শোকের ছায়া নেমে আসে।