মৌলভীবাজার প্রতিনিধি
শীতের দেশে বেড়াতে এসে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা ল রিপোটার্স ফোরাম। এ সময় স্থানীয় সাংবাদিকদের সাথে শ্রীমঙ্গলের পরযটন সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভাও ল রিপোটার্স ফোরাম এর নেতৃবৃন্দ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার দুপুরে ঢাকা ল রিপোটার্স ফোরাম এর উদ্যোগে ও হোটেল শ্রীমঙ্গল ইন এর সহযোগীতায় শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে।
এ সময় বক্তারা বলেন, শ্রীমঙ্গল প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এর পরিবেশ যাতে নষ্ট না হয় সে দিকে সংশ্লিষ্ট বিভাগতথা স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকতে হবে।
হোটেল শ্রীমঙ্গল ইন ক্যাম্পাসে ঢাকা ল রিপোটার্স ফোরাম এর সভাপতি এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানমালায় বক্তব্যদেন আরটিভি এর হেড অব নিউজ ইলিয়াস হোসেন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল ইন এর চেয়ারম্যান সায়েদ আলী, ব্যবস্থাপনা পরিচালক মো: ইয়াকুব আলী, ল রিপোটার্স ফোরাম এর সহ সভাপতি ও বাংলা ভিশন এর বিশেষ প্রতিনিধি আহম্মেদ সারোয়ার, সাধারণ সম্পাদক, নিউএজ এর সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি আরাফাত মুন্না।
এ ছাড়াও উপস্থিত ছিলেন এটিএন নিউজ এর জাবেদ আক্তার, চ্যানেল টোয়েন্টিফোর এর মঞ্জুর হোসাইন, বাংলা ভিশন এর আব্দুর রহমান, একাত্তর টেলিভিশনের মিল্টন আনোয়ার, চ্যানেল এস এর শংকর মৈত্র, বাংলাদেশ টেলিভিশনের আরেফিন মাসুদ, ইন্ডিপেন্ডন্ট টেলিভিশনের জাহিদুল বাশার, এখন টেলিভিশনের জাহিদ হাসান, দীপ্ত টেলিভিশনের মাহিদুর রহমান প্লাবন, যমুনা টেলিভিশনের আব্দুল্লাহ তুহিন,গাজী টেলিভিশনের সাইদুল ইসলাম, এটিএন বাংলা এর হুমায়ুন চিশতী, ডেইলী স্টারের আশুতোষ সরকার ও মাইটিভির আরিফ হোসেন, অবজারভার এর মুহাম্মদ ইয়াছিন, এনটিভি এর জাকের হোসাইন, খবরের কাগজ এর মাহমুদুল আলম, এনটিভি এর মুজতবা খন্দকার, বাংলাভিশন এর আব্দুর রহমান ও সৈকত সাদিক, এটিএন নিউজ এর জাবেদ আখতার, আমাদের সময় এর রহমান জাহিদ, সবুজ বাংলা এর তৌহিদুর রহমান, নবযুগ এর রফিক উজ্জামান, জাগোনিউজ এর ফজলুল হক সুজা, এনটিভি এর সেলিম বাবর, মানবজমিন এর রাশিম মোল্লা, আপন দেশ এর মালেক মালিক, এটিএন বাংলা এর হুমায়ুন টিপু বাসস এর হারুনুর রহমান, ডিবিসি নিউজ এর মিজান আহমেদ, এটিএন নিউজ এর মাহফুজুল হক, খবরের কাগজ এর মতনু মালিক, চ্যানেল ২৪ এর এম এ নাঈম ও আতিকিন প্রিন্স, বিজনেস স্ট্যান্ডার্ড এর রেজাউল করিম, দেশ রূপান্তর এর উজ্জ্বল রায়, জনকণ্ঠ এর বিকাশ নারায়ণ দত্ত, ইনকিলাব এর সাঈদ আহমেদ খান, আমাদের সময় এর আসাদুর রহমান, বাংলাভিশন নাবিল জাহাঙ্গীর, সাপ্তাহিক পল্লীচিত্র এর জামিউল ফেরদৌস পাপ্পু ,সরাসরি এর সাকিল আহমদ, যুগান্তর এর শেখ মুহাম্মদ জামাল, ইত্তেফাক এর সালেহ উদ্দিন, ডেইলি বাংলাদেশ এর হিরা তালুকদার, বাসস এর দিলরুল আলম, আজকের দর্পণ এর আয়াতুল্লাহ আক্তার, যুগান্তর এর আলমগীর মিয়া, সমকাল এর ওয়াকিল আহমেদ হিরন ও আবু সালেহ রনি বাংলানিউজ এর খালেদুল ইসলাম, ভোরের আকাশ এর এম বদী উজ-জামান, আজকের পত্রিকা এর এস এম নুর মোহাম্মদ, আরটিভি এর জি এম মাহমুদুর রহমান, সাংবাদিক নূর হোসেন রাজু ও ল‘ রিপোটার্স ফোরাম নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।