শ্রীমঙ্গলে প্রবাসী যুবদল ও ছাত্রদল নেতাকে সংবর্ধনা প্রদান
প্রকাশ: ৫:১৯ অপরাহ্ণ অক্টোবর ২৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
শ্রীমঙ্গলে দুই প্রবাসী ছাত্র দল ও যুবদল নেতাকে স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টায় শহরের টি ভ্যালী রেস্টুরেন্টের পার্টি হল রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
দুই প্রবাসী ছাত্রদল ও যুবদল নেতারা হলেন সাবেক ছাত্রদল নেতা মো.শাকির আহমেদ ও যুবদল কর্মী মুজিবুর রহমান।
এতে রাজনৈতিক সহকর্মী ও বন্ধু মহলের আয়োজনে যুবদল কর্মী জামাল আহমেদের সভাপতিত্বে ও সাবেক যুবদল নেতা আজির উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম ছিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, হাফিজুর রহমান চৌধুরী তুহিন, সদস্য মকসুদ আলী, মশিউর রহমান রিপন, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমেদ, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান, সদস্য সৈয়দ সালাউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু,সদস্য সচিব টিটু আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী বক্তব্য রাখেন।
এসময় সাবেক উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.শাহাব উদ্দিন, সাবেক যুবদল নেতা রুবেল আহমেদ, ইউনিয়ন বিএনপি নেতা দক্ষিণা বিশ্বাস, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ তৈয়ব, উপজেলা ছাত্রদলের সভাপতি মো.জালাল উদ্দিন, পৌর ছাত্র দলের সভাপতি জহিরুল ইসলাম জাহিদ, ছাত্রদল নেতা সুমন আহমেদ সহ অসংখ্য নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও বন্ধুবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক অনাবিল আনন্দ, সৌহার্দ্য আর আবেগের আবহ। সহকর্মীদের ভালোবাসা, ফুলেল শুভেচ্ছা আর অভ্যর্থনায় সিক্ত হন শাকির আহমেদ ও মুজিবুর রহমান। উপস্থিত সবাই তাদের রাজনৈতিক নিষ্ঠা,ত্যাগ ও দলীয় অবদানের প্রশংসা করেন এবং আগামীর পথচলায় আরও সাফল্য, সাহস ও অগ্রগতির কামনা জানান।
ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী দ্বারা তাজ উদ্দিন তাজু নির্যাতনের শিকার হলে জেলখানা আইয়ুবুরের কাঁধে ভর করে তিনি গোসলখানা ও বাথরুমে যেতেন। অনুষ্ঠানে তাজ উদ্দিন তাজু তার বক্তব্যে এমন স্মৃতি চারণ করলে এক সময়ের আইয়ুবুরের রাজনৈতিক সহকর্মীগণ কান্নায় ভেঙে পড়েন।
এই দুই প্রিয় মুখের স্বদেশ আগমনকে ঘিরে শহরের টি ভ্যালী পার্টি সেন্টারে সৃষ্টি হয় আবেগ ও এক আনন্দঘন পরিবেশ। তাদের দীর্ঘদিন পর প্রিয় মাতৃভূমিতে ফিরে আসাকে স্মরণীয় করে রাখতে রাজনৈতিক সহযোদ্ধা ও বন্ধু মহলের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে বক্তাগণ আগামী দিনের নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাই এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন এবং আওয়ামীলীগের দোসরদের মোকাবিলা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।