মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় বাংলাদেশ মৎস্যজীবী দল শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সভায় সভাপতিত্ব করেন মৎস্যজীবী দলের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী রাকীব।

সাধারন সম্পাদক আমিনুর রশিদ মুরাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রুবেল আহমেদ, মৎস্যজীবীদলের সিনিয়র সহ-সভাপতি আলিক মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক আকবাল হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক আল আমিন মুন্না, অর্থ সম্পাদক শুকুর আলী, সদস্য জাকির হোসেন প্রমুখ।

এছাড়াও মৎস্যজীবী দলের সদর ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।