ছবি: ইংরেজি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী তৌফিকুর রহমান।

এম ফাহিম, চরফ্যাসন (ভোলা)॥

আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হল সংসদ নির্বাচন–২০২৫ এ চরফ্যাসনের সন্তান তৌফিকুর রহমান প্রার্থী হয়েছেন। তিনি ইংরেজি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র।

তৌফিকুর রহমান জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদে “সদস্য” পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রার্থিতা ঘোষণা করে তিনি বলেন, “আমার প্রধান অগ্রাধিকার থাকবে শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা। ক্যান্টিন, লাইব্রেরি, রিডিং রুম, পত্রিকা ও গেমস রুমের সমস্ত সমস্যা সমাধানে এবং এগুলোকে অধিকতর কার্যকর করতে সবাইকে নিয়ে কাজ করবো। তরুণদের কণ্ঠস্বরের মাধ্যমে সকল বৈষম্য দূর হবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, চরফ্যাসন থেকে উঠে আসা তৌফিকুর রহমানের প্রার্থিতা স্থানীয় শিক্ষার্থী মহলেও আলোচনার জন্ম দিয়েছে।