মানিকগঞ্জে ১০ দিনে ১হাজার পিস ইয়াবা সহ ৭ জন গ্রেপ্তার
প্রকাশ: ২:৫৩ অপরাহ্ণ জুলাই ২১, ২০২৫

◾মো নাহিদুর রহমান শামীম, মানিকগঞ্জঃ
গত দশ দিন মানিকগঞ্জ জেলার সদর ও দৌলতপুর উপজেলার গোপন সংবাদের অভিযানে মোট ১০০০ পিস ইয়াবা সহ ৭ জনকে আটক করে জেলার গোয়েন্দা সংস্থা (ডিবি)। উক্ত অভিযান পরিচালিত হয় মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুনের দিক নিদর্শনায়।
জেলার গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তও্বাবধান এ অভিজানে নেতৃত্ব দেন ডিবি,র এস আই মো : আবুল হাসান। রাতে সিংগাইর উপজেলার কাসেমনগর বাসস্ট্যান্ড এলাকার থেকে ৪ জন এবং যুগিন্দা দক্ষিণ পাড়া এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ১) মো : তানভীর খান, (২৮) পিতা : জহির খান,সাং ঘোনাপাড়া,এর কাছ থেকে ৩০০পিস ইয়াবা, ২) মো : সোহেল রানা (২৮) পিতা মো : আসলাম হোসেন,সাং ছোট কালিয়াকৈর, এর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ৩) আ: ওহাব (৪৮) পিতা সোনা মিয়া, সাং যাদুরচর গোবিন্দল,এর কাছ থেকে ১২০ পিস ইয়াবা ৪) মো : লাভলু মিয়া,(৩৫) পিতা নরু বেপারী, সাং বাড়াই ভিকরা, এর কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং ৫) মো : আরিয়ান খান, (২৬) এর কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা, ৬) নরু ইসলাম (৩৮) এর কাছ থেকে ১০০ পিস ইয়াবা,ও ৭) মো : শামীম শেখ এর কাছ থেকে ৫০ পিস ইয়াবা, উক্ত তিন জন যুগিন্দা গ্রামের বাসিন্দা।
মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন মাদক নির্মুলের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা বলে। সিংগাইর থানায় মাদক দ্রব্য মামলা হয়।
মানিকগঞ্জে ৩০০ গ্রাম গাঁজা, ৩০ লিটার চোরাই মদসহ দুই জন আটক মানিকগঞ্জ মাদকের এখন আস্তানার নাম ফাইজুদি গ্রাম হরগজ চরপাড়া সাটুরিয়া।