
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ এর সামনে লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনীল সাঁওতাল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর বেলা নিহত ব্যক্তি ঘাস কাটতে জরিপ মিয়া লেবু বাগানে যান। কিন্তু বাগানের চারিদিকে কাটা তারের বেড়ায় বণ্য শুকুর তাড়ানোর জন্য বিদ্যুৎ সংযোগ থাকায় সেই তারে জড়িয়ে ঘটনাস্থলে সুনীল সাঁওতালের মৃত্যু হয় বলে জানা গেছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাগান মালিক আতিকুর রহমান জরিপ মিয়ার মুঠো ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। তবে উপজেলার ডুলু বাড়ী এলাকায় আলী আর্জুন নামে একজনের নিকট তিনি ওই বাগান ভাড়া দিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, অবৈধভাবে পাতানো বিদ্যুৎ এর তারে জড়িয়ে মৃত্যু হতে পারে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
