জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ছাতকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৯:১০ অপরাহ্ণ এপ্রিল ২৩, ২০২৬

সুজন তালুকদার, ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মনির হোসেন, মেডিকেল অফিসার ডা. সালমান আহমদ, ডা. তৌফিকুল ইসলাম শাওন, ডা. শরিফ মোহাম্মদ, ডা. সায়মা তাসনিম নৃহা, ডা. সাবিনা, ডা. মলি, প্রধান অফিস সহকারী আমিরুল ইসলাম, উপজেলা পুষ্টি কর্মকর্তা হেলেন কেলার বিধান জন কস্তা, টিএলসিএ কামরুল ইসলামসহ অন্যান্যরা।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সমাপ্ত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা আনুষ্ঠানিকভাবে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন। এছাড়া জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দরিদ্রদের মধ্যে ফুড বাস্কেট বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ডিপ্লোমেসি চাকমা বলেন, দেশের অনেক মানুষ এখনও দারিদ্রসীমার নিচে বসবাস করে এবং শিশুদের একটি বড় অংশ পুষ্টিহীনতায় ভোগে। পুষ্টিহীনতা রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সুষম খাদ্য গ্রহণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রিপোর্টঃ সুদীপ দাশ/জালালাবাদ বার্তা।