মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগাদান করেছেন মোহাম্মদ রফিকুল হক। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: গোলাম ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খাইরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য আলহাজ্ব মো: আব্দুল লতিফ, দৈনিক লোকায়ন পত্রকার সম্পাদক মো: সাকেরুল্লাহ, প্রেসক্লাবের প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার স¤্রাট, দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম, সদস্য এসএম জসিম উদ্দিন, মজিবর রহমান খান, কামরুল ইসলাম রুবায়েত, সাংবাদিক বিশাল রহমান, কামরুল হাসান, সৈয়দ আব্দুল করিম প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক আরাফাত রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইমরান কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো: নাঈম আশরাফসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এ জনপদের জন্য সম্মিলিতভাবে কাজ করতে পারলে জেলাকে আমরা এগিয়ে নিতে পারবো। জেলার যে সমস্ত সমস্যা ও সম্ভাবনার বিষয় উত্থাপিত হয়েছে, সেগুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের চেষ্টা করা হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।
