রনি কাউসার, শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ স্থল বন্দরে ২৩ মাচর্ সোমবার বিকেল ৪.০০ টায় শাহাবাজপুর জামায়াত ইসলামী ও শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে শাহবাজপুর ইউনিয়ন আমীর মোহাঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল হামিদ এর সঞ্চলনায় ঈদ পুনমিলনী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব নুরুল ইসলাম বুলবুল, মাননীয় সংসদ সদস্য- ৪৫, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোঃ কেরামত আলী, সংসদ সদস্য -৪৩, ড. মিজানুর রহমান সংসদ সদস্য -৪৪, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান- ৪৫,মাওলানা সাদিকুল ইসলাম আমীর বাংলাদেশ জামায়াত ইসলামী, শিবগঞ্জ উপজেলা শাখা, অধ্যাপক আব্দুল মান্নান নায়েবে আমীর, শিবগঞ্জ উপজেলা শাখা ও উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী সহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনে আমরা যে সকল ইস্তেহার দিয়েছিলাম, তা অক্ষরে অক্ষরে পালন করবো। এবং উন্নয়নের ধারাবাহিতকা বজায় রাখতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।