শ্রীমঙ্গলে সাংবাদিকদের সম্মানে থানা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশ: ১০:০৯ অপরাহ্ণ মার্চ ১৪, ২০২৬

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল থানার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না। তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন, যা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে। ভবিষ্যতেও পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাওছার ইকবাল, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুসলিম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, কার্যকরী পরিষদের সদস্য নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য ঝলক দত্ত, সাহাব উদ্দিন আহমেদ, আবুজার রহমান বাবলা, মোঃ আলম, মোঃ আব্দুর রব, রুবেল আহমদ, শামছুল ইসলাম শামিম, গোলাম কিবরিয়া জুয়েল, প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার, সাংবাদিক আতাউর রহমান কাজল, তিমির বনিক, মোঃ আল আমিন, জামাল আহমদ, তাপস দাশ,বাবলু ঠাকুর, কাওছার আহমদসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মীরা।
শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।