
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার (৮ মার্চ ২০২৬) বিকেলে কাদিপুর ইউনিয়নের পেকুর বাজারে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, কুলাউড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা কুলাউড়া ডিগ্রি কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি ও জিয়া পরিষদ যুক্তরাজ্যের সভাপতি সাইফুল আলম চৌধুরীর অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার নিম্নআয়ের বহু পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কাদিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজমিল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমদ। এসময় তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদকে সামনে রেখে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এছারাও বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, পেকুরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ রিপন, কাদিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জেবু মিয়া, ঠিকাদার শাহিন মিয়া এবং ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ শিবলু।
অনুষ্ঠান শেষে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
