হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনায় আহতদের সুস্থতা, নিহতদের মাগফেরাত এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

‎শুক্রবার (৬ মার্চ) পৌর শহরের সাফরাণ রেস্টুরেন্টের হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পুর্ব মূহুর্তে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।

‎নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবীদ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবহন শ্রমিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

‎বিশেষ অতিথি ছিলেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, সুজনের সভাপতি মোশাররফ হোসেন সবুজ, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, বণিক সমিতির সদস্য সচিব আব্দুর রহমান মানিক, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, দিগন্ত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লিয়াকত হাসান, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ, বাস-মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক আরিয়ান ফরহাদ ও ব্যবসায়ী মো. আলাউদ্দিন। এছাড়াও নিসচা’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।