মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে চোরাইকৃত কাঁচা রাবার ও ইলেকট্রিক তার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৬জনকে।
শুক্রবার (৬ মার্চ) এসআই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে রোয়েল মিয়া (৩২) নামের একজনকে আটক করেন।এসময় তার হেফাজত থেকে ২ বস্তায় ৭০ কেজি চোরাই রাবার উদ্ধার করা হয়।

অন্য এক অভিযানে এসআই হারুন এর রশিদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার রাধানগর এলাকার একিট লেবু বাগান থেকে মোঃ সুমন মিয়া (২২) ও মোঃ রিপন মিয়া (১৯) নামের দুই সহোদরকে গ্রেপ্তার করে পুলিশ। এরা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুরের মোহাম্মদ আলীর ছেলে। এছাড়াও জিআর ওয়ারেন্টমূলে ২ জন ও সিআর ওয়ারেন্ট মূলে ১ জনেক আটক করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান গ্রেপ্তারকৃত আসামিদের মৌরভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।