মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাল খননকালে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত একটি মর্টার সেল উদ্ধার হয়েছে।
সোমবার (২৩ ফ্রেব্রুয়ারী) সকাল ৯টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের দূর্গানগর গ্রামে কৃষক সহিদ মিয়া খাল খননের সময় মর্টাল শেল সদৃশ বস্তু দেখতে পান। পরে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল ওয়াহিদুজ্জামান রাজু ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মো. জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়ে জেলা পুলিশ সুপারকে অবহিত করলে সন্ধ্যায় সিলেট থেকে বোম ডিসপোজেল টিম এসে মর্টার শেলটি নিরাপদে নিস্কিয় করে।
পুলিশ জানায় বোমাটি ৪/৫ কেজি ওজনের এটি খুবই শক্তিশালী। মহান স্বাধীনতা যুদ্ধের সময়ের অথবা তারও আগের হতে পারে।