বিশেষ প্রতিনিধি,মৌলভীবাজার:
মৌলভীবাজার মালবাহী পিকআপ ও মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের শেখবাড়ি সংলগ্ন শাহপুর সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৌলভীবাজার পৌরসভার কলাপাড়া এলাকার রেহান, সিএনজিচালক রুবেল এবং সদর উপজেলার কালেঙ্গা এলাকার বাসিন্দা সিএনজি চালক আলী নূর।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ২ জন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।