বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: সারা দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (১৩ নভেম্বর) আসরের নামাজের পর বড়লেখা পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নুরজাহান কমপ্লেক্সের সামনে সমাবেশে মিলিত হয়। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ...বিস্তারিত