শিরোনাম
বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার ছাতকে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার লুৎফুর রহমানের মর্মান্তিক মৃত্যু বড়লেখায় তারুণ্য নাট্যগোষ্ঠীর প্রচার সম্পাদক জালাল আহমদের জন্মদিন পালন বড়লেখায় নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের স্নাতক শিক্ষার্থীদের সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার ৫৪ হাজার টাকার মামলা, ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বাদ এশা ইউনিয়নের অফিস বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। ...বিস্তারিত

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ ...বিস্তারিত

ছাতকে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার লুৎফুর রহমানের মর্মান্তিক মৃত্যু

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান (৩৯) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌকা নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত লুৎফুর রহমান ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত নুর আহমদের ছেলে। স্ব-পরিবারে বাস করছেন স্থানীয় দিঘলী দত্তপুর গ্রামে। তিনি গোবিন্দগঞ্জ এলাকার মেসার্স আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে প্রকৌশলী ...বিস্তারিত

বড়লেখায় তারুণ্য নাট্যগোষ্ঠীর প্রচার সম্পাদক জালাল আহমদের জন্মদিন পালন

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় আনন্দঘন পরিবেশে তারুণ্য নাট্য গোষ্ঠীর প্রচার সম্পাদক জালাল আহমদের জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ নভেম্বর) বড়লেখার পি.সি. হাইস্কুল মার্কেটস্থ হানিফ মোবাইল অ্যান্ড বিকাশ কাস্টমার কেয়ারে কেক কাটা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ...বিস্তারিত

বড়লেখায় নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের স্নাতক শিক্ষার্থীদের সংবর্ধনা

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্নাতক শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান (২০১৪-১৫ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষ)। শনিবার (১৪ নভেম্বর) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০১৪-১৫ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ...বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা দিয়েছে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী। সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শনিবার ঠাকুরগাঁও শহরের দয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ...বিস্তারিত

বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

 হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বড়লেখা থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— বড়লেখা উপজেলার পাটনা গ্রামের সফিক উদ্দিনের ছেলে জুনেদ আহমদ (৩৫), পূর্ব শাহবাজপুরের পিরর টিলা এলাকার বখত আলী ও তার স্ত্রী ফাতারুন নেছা, সায়পুর গ্রামের সৈয়দ সামছু মিয়ার ছেলে সৈয়দ ইমরান হোসেন ...বিস্তারিত

৫৪ হাজার টাকার মামলা, ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম জামালপুর প্রতিনিধি : ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ২৫ বছর পর খালাস পেয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ অন্য আসামিরা। মামলায় ১১ জনকে আসামি করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাস দেন। ...বিস্তারিত

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আফতাব উদ্দীন সুনামগঞ্জ প্রতিনিধি: “অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতির বিকাশই আমাদের কাম্য”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে সুনামগঞ্জের মাল্লিকপুরস্থ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অ্যাডভোকেট আবু হানিফ নোমান। শিক্ষক নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় ...বিস্তারিত

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর ওপারে দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেখা মিলেছে। শুক্রবার ভোরে বাঘ দুটির বিচরণের ছবি মুঠোফোনে ধারণ করেন স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন। এরপর থেকেই সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বাঘ দুটি নদী পেরিয়ে বাংলাদেশের লোকালয়ে ঢুকে পড়তে পারে—এমন আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ...বিস্তারিত

Go to Top