শিরোনাম
বড়লেখায় মৌ চাষে সফল ইসলাম উদ্দিন মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন সীমান্তে বালু দস্যুতা রোধে চাই কঠোর আইন: শেরপুরে হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধার মুখে শুন্যরেখায় অবস্থা শ্রীমঙ্গলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দেশোয়ালি সমাজ মিলনমেলা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ছাগল ব্যবসায়ীর মৃত্যু মৌলভীবাজারে জাতীয় কবি সিলেটে আগমনের শতবার্ষিকী উদযাপনে জেলা কমিটি গঠিত কালের আবর্তে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির ঘর হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার

ভারি বৃষ্টির কবলে রাজধানীসহ সারা দেশ

জালালাবাদ বার্তা সংবাদ: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির কবলে পড়েছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। অধিকাংশ জেলা শহরেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও দেখা দিয়েছে। বরিশালসহ অধিকাংশ নদীবন্দর থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। একটু বৃষ্টি যেন চরম ভোগান্তি বয়ে এনেছে সাভারের হেমায়েতপুরের তিব্বতের মোড়ের নগরবাসীর জীবনে। দীর্ঘদিনের পানি জমা আঞ্চলিক সড়কে দিনভর ...বিস্তারিত

গুজবে কান দিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর

জালালাবাদ বার্তা ডেস্ক: সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। তবে বাংলাদেশ সেনাবাহিনী এটিকে গুজব বলে নিশ্চিত করেছে। আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সেনাবাহিনী বলছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে ...বিস্তারিত

ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত দুই পরিবারে আর্থিক সহায়তা প্রদান

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত এপিলিস সাংমা ও আজিজুর রহমান আকাশের পরিবারের মাঝে নগদ ২৫ হাজার টাকা করে চেক ও শুকনো খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল স্ব-স্ব বাড়ীতে উপস্থিত থেকে নিহতদের স্ত্রীদের হাতে এসব অনুদান প্রদান করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, ...বিস্তারিত

বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ফলে ইশরাক হোসেনকে শপথ পড়ানো ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে এ রিটের ওপর ...বিস্তারিত

পেশাদারিত্ব ও ধৈর্য্য সহকারে মব নিয়ন্ত্রণের জন্য পুরস্কৃত হলেন ধানমন্ডির সেই ওসি

ধানমন্ডিতে মব নিয়ন্ত্রণ করে পুরস্কার পেলেন সেই ওসি ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ(ওসি) ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। স্টাফ রিপোর্টার: ধানমন্ডিতে মব নিয়ন্ত্রণ করে পুরস্কার পেলেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পেশাদারিত্ব ও ধৈর্য্য সহকারে মব নিয়ন্ত্রণের অনুকরণীয় দৃষ্টান্ত ...বিস্তারিত

বিনা টিকিটে বিমানে উঠার চেষ্টাকালে আটক

জালালাবাদ বার্তা ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বিনা টিকিটে এক যাত্রী বিমানে ওঠার সময় ধরা পড়েছেন। বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ৪৩৭) কক্সবাজার যাওয়ার চেষ্টা করেন তিনি। সোমবার (১৯ মে) বিকালে এ ঘটনা ঘটে। ওই যাত্রীর নাম আমান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরে কর্মরত একাধিক সংস্থার কর্মকর্তা জানান, ওই ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত সংস্থার ...বিস্তারিত

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর

জালালাবাদ বার্তা: জুলাই আন্দোলন-কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় এনামুল হক হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। আদালতের পাবলিক প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন এ ...বিস্তারিত

আওয়ামিলীগ নিষিদ্ধ ঘোষণায় ছাত্র-জনতার উল্লাস

জালালাবাদ বার্তা ডেস্ক: ছাত্র-জনতার দুদিনের টানা আন্দোলনের পর অবশেষে নিষিদ্ধ করা হলো বাংলাদেশ আওয়ামী লীগকে। আর সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসার পরপরই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন ছাত্র-জনতা।  শনিবার (১০ মে) আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত। শাহবাগ মোড় থেকে এ আনন্দ মিছিলে ব্যাপক শোডাউনসহ অংশ নিতে দেখা যায় জাতীয় ...বিস্তারিত

অন্যায়ের প্রতিবাদ করায় জামালপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ চার জনের উপর হামলা

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম, জামালপুর: ভিজিএফ কার্ড, টিসিবি পণ্য ও চল্লিশ দিনের মাটি কাটার কর্মসূচি প্রকল্পে নাম অন্তর্ভুক্তির করে দেওয়ার জন্য সুবিধা বঞ্চিত মানুষের কাছ থেকে অনৈতিক ভাবে টাকা নেওয়ার প্রতিবাদ করায় জামালপুর উপজেলা (সদর) পূর্ব শাখার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আতিক ইবনে আশরাফসহ শরীফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম খান, তুলশীচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তালেব ...বিস্তারিত

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার: নারীবিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ অধ্যায়ের কিছু সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী হাইকোর্টে রিট করে বলেন, 'এসব সুপারিশ ইসলামী শরিয়াহর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক, মানুষের ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।' এর আগে, ২০২৪ সালের নভেম্বরে নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ...বিস্তারিত

Go to Top