এম ফাহিম, চরফ্যাসন (ভোলা)।।

রফ্যাসন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

(১৬ অক্টোবর) বৃহস্পতিবার সকালে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা মার্কেটের হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, প্রেসক্লাব সম্পাদক কামাল গোলদার, সহ-সভাপতি কামাল মিয়াজী, যুগান্তর এর চরফ্যাসন দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন, দৈনিক সংবাদ প্রতিনিধি ও চরফ্যাসন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম জামাল, মাওলানা রুহুল আমিন এবং কালবেলা’র চরফ্যাসন প্রতিনিধি মাইন উদ্দিন জমাদার প্রমুখ।

অনুষ্ঠানে চরফ্যাসন প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।