আফতাব উদ্দীন, সুনামগঞ্জ প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জে হাজারো নেতাকর্মীদেরকে সাথে নিয়ে লিফলেট বিতরণ করেছেন তৃণমূলের জনপ্রিয় নেতা এড. নুরুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সম্ভাব্য ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এই দুই উপজেলার হাজাঁরো নেতাকর্মীদের নিয়ে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি গণমিছিল বের হয়ে ট্রাফিক পয়েন্ট, মধ্যবাজার, পশ্চিমবাজার, সাহেববাড়ি ঘাট, উত্তর আরপিননগর, তেঘরিয়াসহ বিভিন্ন এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য জনগনের মাঝে লিফলেট বিতরণ করেন এবং পরে পুরাতন বাসস্ট্রেশন এলাকায় এসে এক সংক্ষিপ্ত সভাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আকবর আলী, আ ত ম মিছবাহ, এ্যাডভোকেট মাসুক আলম, এ্যাডভোকেট শেরেনুর আলী, মোঃ রেজাউল হক, এ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, মুনাজ্জির হোসেন সুজন, জেলা বিএনপির সদস্য এডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু অশোক তালুকদার, পৌর বিএনপির সদস্য সচিব মুর্শেদ আলম, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু, সদস্য সচিব মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুসহ দুই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সহযোগি সংগড়ঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জনতার কল্যাণে ৩১ দফার মধ্যে রয়েছে জনগনের গণতান্ত্রিক অধিকার পূনঃপ্রতিষ্ঠার লক্ষে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক রাষ্ট্র সংস্কার ও জাতীয় সমন্বয় কমিশন গঠন,অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচনকালীন দল, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূনঃপ্রবর্তন, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চিতয়তা প্রদানসহ ৩১ দফা সুনামগঞ্জবাসির সামনে তুলে ধরেন।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনটি হচ্ছে এই দেশের মাুনষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বিগত ফ্যাসিস আওয়ামীলীগের ১৫ বছরের দখলদারিত্বের কারণে দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল, সাধারন মানুষ কোন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি। তাই এখন সুযোগ এসেছে আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে এমন একজন প্রার্থী যাচাই বাছাই করে দেয়া যে প্রার্থীর তৃণমূলের নেতাকর্মীসহ সাধারন জনগনের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে। যারা সুদিনে এসে রাজপথে জিয়ার সৈনিক দাবি করছেন অথচ বিগত সরকারের শাসনামলে তারা সরকারী দলের নেতাকর্মীদের সাথে আতাত করে ব্যবসা বাণিজ্যসহ সকল ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন তাদের বিয়য়ে নিশ্চয়ই দলের চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অবগত আছেন বলে তিনি হাজাঁরো নেতাকর্মীদের মাঝে তার বক্তব্যে তুলে ধরেন। ##