◾এম ফাহিম, চরফ্যাসন (ভোলা):

ভোলার চরফ্যাসনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চরফ্যাসন সরকারি কলেজ মিলনায়তনে এ সেমিনার আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. আলাউদ্দিন। এছাড়া কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীসহ অনেকে অংশ নেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, সঠিক খাদ্যাভ্যাস, মানসিক স্বাস্থ্য ও নিয়মিত ব্যায়ামের গুরুত্ব তুলে ধরতেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে।