◾রাসেল আহমেদ, তেরখাদা, (খুলনা) প্রতিনিধি:

খুলনার তেরখাদা উপজেলার জোবায়দা বেগম মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানাকে সংবর্ধনা জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবাগত ছাত্রীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়া একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানাকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেলা সুলতানা নিজেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য দায়িত্ব গ্রহণকারী উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইকবাল হোসেন, সমাজসেবক মোল্যা মো. ইখতিয়ার উদ্দিন এবং কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মুক্তার হোসেন। তার নেতৃত্বে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে নবীন ছাত্রীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।