শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ণ সেপ্টেম্বর ১৬, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর এলাকার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে পৌর কতৃপক্ষ।
সোমবার ১৫ সেপ্টেম্বর দুপুরে শ্রীমঙ্গল পৌরসভায় পৌর প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। এসময় তিনি শান্তিপূর্ণভাবে পূজা উৎসব পালনে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর পরিষদ পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা সমাজসেবা অফিসার মো. সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও পৌর পরিষদ পরিচালনা কমিটির সদস্য অসীম কুমার কর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বৈদ্য শচী, সম্পাদক সুদীপ দাশ রিংকু, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক টিটু দাস, সদস্য সচিব বসন্ত গোয়ালা, পৌর পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক প্রনব বৈদ্য, পৌর পূজা উদযাপন পরিষদের সম্পাদক বিশ্বনাথ চৌধুরী ছোটনসহ শ্রীমঙ্গল উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্ট এর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং শ্রীমঙ্গল পৌরসভার ভেতর অনুষ্ঠিত হতে যাওয়া সার্বজনীন ১৩ টি এবং ব্যক্তিগত ৪টি মন্ডপের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা।