
বাকেরগঞ্জে সাংবাদিক সালামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
বাকেরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক, এশিয়ান টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি ইমরান খান সালামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সহ সভাপতি জাকির জোমাদ্দার, হাফেজ খলিলুর রহমান, কাওসার হোসেন ক্ষৌনিশ, গোলাম মোস্তফা তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, শামিম আহম্মেদ, মহিবুল ইসলাম সৌরভ, মো: মোহাসিন হোসেন মোল্লা, রায়হান হোসেন, বেল্লাল হোসেন, কামাল মৃধা, জহিরুল ইসলাম, মাইনুল ইসলাম, মেহেদী হাসান, মো: রাজিব হোসেন, আবু বকর, নাজমুল হাসান শান্ত, মো:হ্রদয় শিকদার প্রমুখ।
আপনার মতামত লিখুন :
