ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব পেলেন অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। গতকাল তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব পেলেন অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। গতকাল তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা শফিকুল ইসলাম হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। গত সোমবার তাকে ডিএমপিতে বদলি করা হয়।

গতকাল ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে শফিকুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হিসেবে পদায়নের কথা জানানো হয়। শফিকুল ইসলাম ১৮তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা।

গত ১২ এপ্রিল ডিএমপির অতিরিক্ত কমিশনারের (গোয়েন্দা) পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেয়া হয়। এর পর থেকে পদটি ফাঁকা ছিল। রেজাউল করিম মল্লিক বর্তমানে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত।