ঠাকুরগাঁওয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশ: ৭:৩৫ অপরাহ্ণ আগস্ট ১২, ২০২৫

◾মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। মঙ্গলবার ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি, ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাহাবুব হোসেন তুহিন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক তানভির হাসান তানু, অর্থ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, নির্বাহী সদস্য আলহাজ্ব মো: আব্দুল লতিফ, রফিকুল ইসলাম রোহান, সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, সদস্য আব্দুল্লাহ হক দুলাল, রেজওয়ানুল হক রিজু, সাংবাদিক এমদাদুল হক ভুট্টু, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো: শাকিল আহমেদ, পত্রিকার হরিপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদ, বালিয়াডাঙ্গী প্রতিনিধি মো: রমজান আলী, রানীশংকৈল উপজেলা প্রতিনিধি মো: বিপ্লব প্রমুখ।